অন্যান্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা পাতানো খেলা খেলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীনদের শরিক ছাড়া একটি বিরোধী দলও এ নির্বাচনে অংশ নিচ্ছে না। ভিন্ন ভিন্ন প্রতীকে নৌকার প্রার্থীরাই অংশ নিচ্ছে। এটা সাজানো নাটক। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার (১৭ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে শোক জানিয়ে ঢাকার কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
নজরুর ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচন বিরোধী নয়, সত্যিকারের নির্বাচন হচ্ছে না বলেই বিএনপি অংশ নিচ্ছে না। জনগণ এ নির্বাচন করতে দেবে না। নির্বাচন নামের প্রহসনে অংশ নেবে না বংলাদেশের জনগণ।
নজরুর ইসলাম খান আরও বলেন, দেশে বিরোধীদল শূন্য নির্বাচন হচ্ছে। ভোটের নামে সিট ভাগাভাগি চলছে। ক্ষমতাসীনরা গণতন্ত্রকে ধ্বংস করছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।