পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

অগ্নিসন্ত্রাস যারা করছে, তাদের ক্ষমা করা হবে না- শেখ হাসিনা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ , ১:০২ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করতেই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে ভীতি সৃষ্টি করা হচ্ছে। অগ্নিসন্ত্রাস যারা করছে, তাদের ক্ষমা করা হবে না।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এলে দেশের উন্নয়ন করে। ২০০৯ সালে সরকার গঠন করেছিলাম, বাংলাদেশের জনগণ ২০১৪ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ২০১৮ সালে নির্বাচিত করেছে। আজকে আমি যে সিলেটে এসেছি, এখানে আর কেউ ভূমিহীন-গৃহহীন নেই। প্রত্যেকটি ভূমিহীন-গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিয়েছি।’

এম এস ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।