পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না- তথ্যমন্ত্রী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ

তফসিল বাতিল, নির্বাচন বর্জনসহ বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি। সবশেষ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে দলটি। তবে, দলটির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির নির্বাচন বর্জনের ডাকে এখন কেউ আর সাড়া দেয় না। এমনকি, তাদের নেতাকর্মীরাও সাড়া দেয়নি। তাদের সেই বর্জনের হাঁকডাকও নির্বাচনি প্রচারণার মধ্যে ঢাকা পড়ে গেছে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা দল থেকে বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছে। আমাদের এখানেও তৃণমূল বিএনপির প্রার্থী আছে।’ তিনি আরও বলেন, ‘আজকে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সব জায়গায় আজ নির্বাচনের আলোচনার ঝড়। সমগ্র বাংলাদেশে বিএনপির শতশত নেতা নির্বাচনে সঙ্গে যুক্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।