পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে- ড. মঈন খান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১:৪৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। একতরফা তামাশার নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।’ তিনি জনগণকে এ ধরণের হঠকারি নির্বাচন বর্জনের আহ্বান জানান।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।’

এম এস ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।