অন্যান্য
আইনশৃঙ্খলা রক্ষায় সব করবে পুলিশ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বনানী মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশনের নির্দেশমতে পুলিশ কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যা করা দরকার সব করবে পুলিশ। সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। থাকবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট।
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো নাশকতামূলক কাজ প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। গুটিকয়েক যারা বিশৃঙ্খলা করছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো প্রয়াস আমরা ব্যর্থ করে দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আমরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।