অন্যান্য
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা সব দল মিলে সংগ্রাম করছি। জনগণকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ভোট দেওয়াতে চায় সরকার। কিন্তু যেখানে মানুষের মন থেকেই ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জনগণের প্রতি ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান করছি।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যে সব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তার চাইতে তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুন বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে। অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋনের বোঝা পড়ছে জনগণের কাঁধে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।