পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ২:০৬ অপরাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ও পরদিন সোমবার (১ জানুয়ারি) আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে। জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। নেতাকর্মীরা হাটে-মাঠে, ক্ষেত-খামারে, বাজার-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন। কিন্তু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটাই আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে।

এ ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে ভোট বর্জনে লিফলেট বিতরণকালে নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘২৪ ঘণ্টায় ১৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার, ছয়টি মামলায় ৪২৯ জনের বেশি আসামি করা হয়েছে।’

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ভোটগ্রহণের আর বাকি মাত্র আট দিন। বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। ইতোমধ্যে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।