সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ও তরুণ ভোটারদের তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেবল নিজে নয় পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের উপযুক্ত জবাব দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আজ বিকেলে রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে একথা বলেন।

দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে আমি তরুণ ও নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে আপনাদের একটা কথা মনে রাখতে হবে ওই বিএনপি-জামাত সন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায়। আর আপনারা তার জবাব দেবেন। প্রতিটি ভোটার পরিবার-পরিজন নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দেবেন কেউ যেন ঠেকাতে না পারে। তাদের উপযুক্ত জবাব দেবেন। অগ্নি সন্ত্রাসের জবাব দেবেন।

তিনি ঢাকার ১৫টি নির্বাচনী আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘১৫টি রতœ’ আপনাদেরকে দিয়ে গেলাম, তারা আপনাদেরকে সেবা করবে, ঢাকাবাসীর সেবা করবে।

তিনি নৌকার প্রার্থীদের জন্য ভোট প্রত্যাশা করে বলেন, এই নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে, এ নৌকাই পারবে মানুষকে উন্নত জীবন দিতে, শান্তি সমৃদ্ধি দিতে। এই নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আগামীতে নৌকায় ভোট দেবেন এবং ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেয়ার জন্যই আজকের নির্বাচন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।