পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ , ১১:৪৯ পূর্বাহ্ণ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করেছি।’

মুখপাত্র বলেন, ‘ড. ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই অবস্থানের জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।’

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ম্যাথিউ মিলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন, ‘অবশ্যই আমরা এই রায়ের বিস্তৃত আন্তর্জাতিক সমালোচনা দেখেছি। এ সম্পর্কিত পরবর্তী ঘটনা আমরা নিবিড়ভাবে অনুসরণ করতে থাকব।’

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিষয়টি আমরা বেশ কয়েকবার স্পষ্ট করেছি। আমরা নির্বাচন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।