পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ডিএসই’তে উত্থানে পুঁজিবাজার; বেড়েছে লেনদেন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। বেড়েছে বাজার মূলধনও। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে তিনগুন।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৯২ কোটি ১৪ লাখ টাকা। বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৬৫৭ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৪ দশমিক ১৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দুই দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৪ দশমিক ২৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ দশমিক ৮০ পয়েন্টে।

ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৮টির ও কমেছে ৩৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ১২ কোটি ৬২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১২ কোটি ২২ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৫১ লাখ টাকা, ইন্ট্রাকোর ৯ কোটি ৩২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের আট কোটি ৭২ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সাত কোটি ৬১ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের সাত কোটি ২৭ লাখ টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সাত কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।