পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ

দেশের প্রধান পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। বেড়েছে বাজার মূলধনও।

বৃহস্পতিবার ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল তিন কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।

এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৫ হাজার ৫৫৬ কোটি ৪৫ লাখ টাকা।

প্রধান সূচক সিএএসপিআই পাঁচ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৮ দশমিক ৫৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৩১ পয়েন্ট, সিএসই৩০ সূচক এক দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক তিন দশমিক ১৬ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টির, কমেছে ৪৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৬টির।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্সের পাঁচ কোটি ১৩ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের ৮৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৮১ লাখ টাকা, বিডি থাইয়ের ৫১ লাখ টাকা, প্রাণের ৪৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪৬ লাখ টাকা, আমান কর্টনের ১৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১৬ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।