সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

নির্বাচনে জেতার পরদিনই অনুশীলনে সাকিব

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ

মাগুরা-২ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে জয়ী হওয়ার পর সোমবার ভোরে ঢাকায় ফেরেন সাকিব। দুপুরে আসেন মিরপুরে। গ্রাউন্ডসকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এমপি সাকিবকে।

অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। উপস্থিত ছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস ও চিকিৎসক মনজুর হোসেন।

১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মাগুরায় নির্বাচনী প্রচারের ফাঁকে ফিটনেসের কাজ করছিলেন তিনি।

এবার আঙুলের চোট কাটিয়ে ফিরতে ব্যাটে-বলের প্রস্তুতি শুরু করে দিলেন সাকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।