পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

জনগণের আন্দোলনে সরকারের পতন হবে- রিজভী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪ , ২:০২ অপরাহ্ণ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের আন্দোলনে সরকারের পতন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। সত্যিকারের ও গতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠাযই হচ্ছে আমাদের চলমান আন্দোলনের প্রধান লক্ষ্য।

আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘রুশ-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা—যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল, এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।’ আমি বলতে চাই, ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। মূল্যবৃদ্ধির কারণ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে কতৃর্ত্ববাদী শাসন কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমারোহে দুর্নীতি ও লুটপাট চলছে।

রিজভী বলেন, ৭ জানুয়ারি দেশি-বিদেশি লোকদেখানো একদলীয় পাতানো ডামি নির্বাচন এবং চার দিনের মধ্যে বিশ্ব ইতিহাসে দ্রুততম সময়ে কলংকজনক সরকার গঠনের নজিরবিহীন ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম গ্লানি বা অপরাধবোধ নেই। ভোট ডাকাতি, দুর্নীতি, লুণ্ঠন, অর্থ পাচার, হত্যা-গুম খুন, অপকর্মের মহাসাগরে ডুবে থাকলে মানুষ বোধহীন বিবেকহীন অমানুষ হয়ে পড়ে।

রিজভী আরও বলেন, এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন। ফুরফুরে মেজাজী ঢংয়ে পেয়ারা হিন্দুস্থানের হিন্দি গান শোনাচ্ছেন, রবিন্দ্র সংগীত শোনাচ্ছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি প্রদর্শনের জন্য ডামিদের প্রতিযোগিতার আসর বসানোর স্বীকারোক্তিও দিয়েছেন। টুঙ্গিপাড়া মতবিনিময় সভায় শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি বিস্মিত, হতবাক হয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।