পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করতে চায়- পিটার হাস

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪ , ২:২৪ অপরাহ্ণ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পিটার হাস এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পিটার হাস বলেন, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সামনের দিনগুলোতে কাজ করতে চায় ওয়াশিংটন।

মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ঢাকা–ওয়াশিংটন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।