পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আটরশি‘র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নরসিংদী জেলার প্রস্তুতি সভা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪ , ৬:৪৪ অপরাহ্ণ

আটরশি, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপে নরসিংদী জেলা এর উদ্যোগে গতকাল নরসিংদী পৌরসভার নতুন বাস ষ্ট্যান্ড এলাকায় মাইসা কমিউনিটি সেন্টারে মিশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান আলহাজ্ব হাবিবুর রহমান ( হাবিব) এর সভাপতিত্বে সভায় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কর্মী প্রধান জনাব আলহাজ্ব শাহীন মোহাম্মদ হাফিজ, সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য জনাব আলহাজ্ব আতিকুর রহমান খান ও মিশন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় দপ্তর প্রধান মোঃ জসিম উদ্দিন জুয়েল, কর্মী গ্রুপের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মোঃ নাহিদ হোসেন সবুজ।

মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব শান্তির বারতা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে তকদীরের বুড়াই দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার দাওয়াত জানিয়ে তিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য যে আগামী ১৭,১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারী যথাক্রমে শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।