অন্যান্য
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনও নয়। তবে তা তুলনামূলক ভালো হয়েছে, সব দল অংশ নিলে আরও গ্রহণযোগ্য হত। এ নির্বাচন নিয়ে যে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি, এ নির্বাচনও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায়’ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকারের সহায়তা ছাড়া এতো বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয় না। অপবাদ, বদনাম দুটোই নিতে হবে। উদ্বেগ-সংকট থেকে জাতি উঠে এসেছে। তবে, এটা স্থায়ী সমাধান নয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না। নির্বাচন খুব যে অংশগ্রহণ হয়েছে তা নয়। একটি বড় দল শুধু বর্জন করেনি, প্রতিহত করতে চেয়েছিল। নির্বাচন উঠিয়ে আনায় জাতি স্বস্তিবোধ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।