অন্যান্য
ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে সৃষ্ট চলমান সংকটের স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
উগান্ডার কাম্পালায় চলমান জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামে’র ১৯তম শীর্ষ সম্মেলনে স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এ বৈঠক হয়।
এসময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রতি বঙ্গবন্ধুর অদম্য সমর্থনের কথা স্মরণ করে সেই ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. হাছান ফিলিস্তিনের মন্ত্রী আল মালিকিকে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এসময় ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সহায়তা এবং আরও মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।