সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

সরকারের অবস্থা নড়বড়ে, জনভিত্তি শুন্যের কোঠায়- ডা. ইরান

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ , ২:৩২ অপরাহ্ণ

আওয়ামী লীগ ৭ জানুয়ারি তামাশার নির্বাচন করে দেউলিয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পুরানা পল্টন কলেজ গেটে সংসদ ভেঙ্গে নতুন তফসিল ঘোষণার দাবিতে কালো পতাকা মিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডা. ইরান।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সরকারের অবস্থা নড়বড়ে, তাদের জনভিত্তি শুন্যের কোঠায়। যেকোনো সময় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তাই শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা আবোল তাবোল বকছেন। আমরা তামাশার সংসদকে কালো পতাকা দেখিয়ে গণ-অনাস্থা প্রকাশ করছি।

তিনি বলেন, চাল-ডাল, আটা, চিনি, ভোজ্যতেল, শিশু খাদ্য ও শাকসবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী। নিয়ন্ত্রণহীন বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের জীবন-যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে ‘মুনাফা শিকারি’ লুটেরাদের হাতে। পণ্য পরিবহণে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বাজারে অসৎ ব্যবসায়ী ও মুনাফাখোরদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে আসবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।