পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আটরশি‘র বিশ্ব উরস শরীফ উপলক্ষে উত্তরা মডেল পশ্চিম থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ , ৮:২৩ অপরাহ্ণ

আটরশি, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ঢাকা মহানগরীর উত্তরা মডেল পশ্চিম থানার উদ্যোগে গতকাল ১২ নং সেক্টরে মিশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উত্তরা মডেল পশ্চিম থানা কর্মী গ্রুপের কর্মী প্রধান জনাব ফারুক মজুমদার এর সভাপতিত্বে সভায় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কর্মী প্রধান জনাব আলহাজ্ব শাহীন মোহাম্মদ হাফিজ, সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগের কর্মী প্রধান জনাব আলহাজ্ব জামশেদ কবির বাকি বিল্লাহ, মিশন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের ঢাকা মহানগর উত্তরাঞ্চলের সহকারী কর্মী প্রধান জনাব আবুল কালাম মাষ্টার, আসলাম রাড়ি এবং কর্মী গ্রুপ চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর জনাব সাইদুল হাসান সজিব প্রমুখ।

মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব শান্তির বারতা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে তকদীরের বুড়াই দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার দাওয়াত জানিয়ে তিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারী যথাক্রমে শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সারা দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে উরস শরীফ কে কেন্দ্র করে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।