পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

উত্তাল তুমব্রু সীমান্ত; থমথমে ঘুমধুম

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ

বান্দরবানের তুমব্রু সীমান্তের মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছে ব্যাপক গোলাগুলি। উত্তল মিয়ানমারের প্রভাব পড়েছে বাংলাদেশে।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে মিয়ানমারের গুলি, মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশেও। সিএনজিচালিত একটি অটোরিকশার কাচে গুলিবিদ্ধ হওয়ার পরদিন আজ রোববার সকালে মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। অনেকে নিরাপদ এলাকা খুঁজে ছাড়ছেন ঘর।

ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফিক জানান, পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিয়েছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। মিয়ানমার বিদ্রোহী আরাকান আর্মী ও সরকারি বাহিনীদের মধ্যে সংঘাত চলছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এরপরও অনেকেই আহত হচ্ছেন বলে শুনেছি।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পরিস্থিতি বিবোচনায় সীমান্তবর্তী পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। যানবাহন এবং জনচলাচল সীমিত করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্তে বিজিবি টহল এবং নিরাপত্তা চৌকিগুলোতে শক্তি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্কবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।