পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বান্দরবানের তুমব্রু সীমান্ত

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ৬৩ সীমান্তরক্ষী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ

বান্দরবানের তুমব্রু সীমান্ত এখন উত্তাল। বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছে ব্যাপক গোলাগুলি। বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৬৩ সদস্য।

সূত্র বলছে, এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ বিষয়ে জেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।