এখন সময় ঐক্যের শক্তি অনুভব করার : প্রধান উপদেষ্টা

আগের সংবাদ

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

পরের সংবাদ

যুদ্ধের মূল সেনাপতিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার–ইন–চিফ ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার তাঁকে বরখাস্ত করা হয়।

গত কয়েকদিন ধরেই সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করার বিষয়টি আলোচনায় ছিল। বিবিসি বলছে, জেলেনস্কি ও ভ্যালেরি জালুঝনির মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল অনেকদিন ধরেই।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দুই দেশের মধ্যে লেগে যায় যুদ্ধ। যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেন বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসছেন ভ্যালেরি জালুঝনি।

ভ্যালেরি জালুঝনিকে বরখাস্তের এই সিদ্ধান্ত এলেও সরকারিভাবে তা গণ্য হবে প্রেসিডেন্ট কর্তৃক আদেশ আকারে প্রকাশের পর। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এক বিবৃতিতে এই তথ্য জানান।

প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে ভ্যালেরি জালুঝনি সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে দুরূহ কাজটা করেছেন। তবে যুদ্ধ সবসময় একরকম থাকে না। যুদ্ধের পরিস্থিতি বদলায়, চাহিদা বদলায়। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের তিনটি বাস্তবতা ভিন্ন। ২০২৪ সালে নতুন পরিবর্তন আসবে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন কৌশল ও ভাবনা প্রয়োজন। এই প্রয়োজন থেকেই আজকের এই সিদ্ধান্ত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।