পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মুসলিম লিগ নেতার কাছে ৮৩ হাজার ভোটের ব্যবধানে হারলেন বিলাওয়াল ভুট্টো

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৯:২২ অপরাহ্ণ

পাকিস্তান জাতীয় নির্বাচনের এনএ-১২৭ (লাহোর-১১) আসনের সর্বোমোট ভোটকেন্দ্র ৩৩৭টি। শুক্রবার রাতে সবগুলো কেন্দ্রের ফলাফলই ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে ঘোষিত ওই ফলাফল অনুযায়ী মুসলিম লিগ (এন) নেতা আতাউল্লাহ তারার কাছে ৮৩ হাজার ২০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি।

ডেইলি জংগ জানিয়েছে, লাহোরের ওই আসনটি থেকে তারারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে পরাজিত হয়েছেন বিলাওয়াল।

আতাউল্লাহ তারার ৯৮ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহির আব্বাস পেয়েছেন ৮২ হাজার ২৩০ ভোট।

আর পিপিপি প্রধান ভুট্টোও এই আসন থেকে নির্বাচন করেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়- তিনি মাত্র ১৫ হাজার ৫ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।