সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

অমর একুশে ফেব্রুয়ারি

ভাষা শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ২:০২ অপরাহ্ণ

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনে এর নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), মুহিববুল্লাহ মুহিব, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম। এছাড়া ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষ্যে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।