সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আমাদের সামুদ্রিক পথ ব্যবহার করে এখন আন্তর্জাতিক বাণিজ্য চলছে-প্রধানমন্ত্রী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ১২:১৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র এলাকায় আমাদের বিশাল অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে। আমাদের সামুদ্রিক পথ ব্যবহার করে এখন আন্তর্জাতিক বাণিজ্য চলছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪’ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘সমুদ্র গবেষণার জন্য আমরা ইনস্টিটিউট গড়ে তুলেছি। অথচ বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের জন্য ১৯৭৫ সালের পরবর্তী সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি।’

‘আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, কারো সঙ্গে বৈরিতা নয়’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় একসময় আমাদের কোনো অধিকার ছিল না। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, ২১ বছর তারা সমুদ্রসীমার অধিকার নিয়ে কোনো কথা বলেনি। ২১ বছর পর ক্ষমতায় এসে আমরাই অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি এবং সফলও হয়েছি। ২০১২ ও ২০১৪ সালে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার নিষ্পত্তি করি। আজ বিশাল সমুদ্রসীমার অধিকার রয়েছে, আমরা সম্ভাবনাময় একটা বিশাল অর্থনৈতিক এলাকা পেয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।