পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

র‌্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে- প্রধানমন্ত্রী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ , ১২:৪৫ অপরাহ্ণ

মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‌ র‌্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি।’

পবিত্র রমজান মাসে র‌্যাবের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান সংযমের মাস, কিন্তু এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।