সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

মিয়ানমার থেকে পালিয়ে ২৯ বিজিপি সদস্য বান্দরবানে

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি সীমান্ত পথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আবছার বলেন, ‘সীমান্তের ওপারে চলমান সংঘাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ জন সদস্য জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।’

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি (এএ) এবং জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে।

এর আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।