পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৪ , ২:২৫ অপরাহ্ণ

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, টেকনো ড্রাগস বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

বর্তমানে টেকনো ড্রাগসের পরিশোধিত মূলধন হচ্ছে ৯৪ কোটি ১৫ লাখ টাকা। এসইসি জানিয়েছে, টেকনো ড্রাগস লিমিটেড কাট অব প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর কাছে শেয়ার ইস্যু করবে।

সাধারণ বিনিয়োগকারীদের কাছে টেকনো ড্রাগস লিমিটেড কাট-অব প্রাইস বা প্রান্তসীমা মূল্যের ৩০ শতাংশ কমে শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।