অন্যান্য
জবি ছাত্রীর আত্মহত্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী বহিস্কারের দাবিসহ আরও পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, আবন্তিকা ক্যাম্পাসে সংঘবদ্ধ ইভটিজিং এর স্বীকার হয়েছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিশারদ নিয়োগসহ ৬ দফা দাবি তুলে ধরেন তারা। এসময় দাবি বাস্তবায়ন না হলে পুরো ঢাকাতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ আবন্তিকার আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে মানসিক টর্চার করে হত্যা করা হয়েছে। অবিলম্বে সাত কার্যদিবসের মধ্যে জড়িতদের আইনের আওতায় না আনলে, কঠোর কমসূচির ডাক দেয়া হবে।
৬ দফা দাবিগুলো হলো-অবিলম্বে তদন্ত করে আম্মানসহ তার সহপাঠি ও জড়িত প্রক্টরকে স্থায়ী বহিস্কার করতে হবে, সাবেক প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, পূর্বের সব নিপীড়নের বিচার করতে হবে, ক্যাম্পাসে নিপীডন দমন সেল গঠন করতে হবে, তদন্ত সাপেক্ষে কেউ অভিযোগ করলে বিচার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী নিয়োগ করতে হবে, ইতোমধ্যে ৪৪ ঘণ্টা পার হলেও গ্রেপ্তার এবং সাময়িক বহিষ্কার ছাড়া কিছুই করা হয়নি। আগামী সাতদিনের মধ্যে সব রকমের বিচার শেষ করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।