অন্যান্য
রমজান মাসে নতুন সময়সূচিতে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে লেনদেনের প্রথম ঘণ্টা পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আর এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি টাকা।
মঙ্গলবার (২ এপ্রিল) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক কমেছে ৩৯ দশমিক ৬৬ পয়েন্ট। ফাইল ছবি
মঙ্গলবার (২ এপ্রিল) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৯ দশমিক ৬৬ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে।
ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২১ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৫ দশমিক ২৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক কমেছে ৯ দশমিক ৯৩ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ২৪১ দশমিক ৭০ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৫৩ টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৫৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৪৮০ দশমিক ০৭ পয়েন্টে ও ৯ হাজার ৯০৭ দশমিক ১৫ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ও সিএসআই সূচক কমেছে ৩ দশমিক ০৬ পয়েন্ট ও ৩ দশমিক ২৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৭৪ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ৭১ দশমিক ০৯ পয়েন্ট। তবে সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬১৮ দশমিক ৭১ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৯৪ লাখ ০৭ হাজার টাকার।
লেনদেন হওয়া ৭৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।