সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪ , ১২:১৩ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) রাজধানীর দিলকুশায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন: ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। আহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, সকালে ব্যাংকে ডাকাত, লুটেরা, দখলদার এবং তাঁবেদারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ব্যাংকারসমাজের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এ সময় এস আলমের ভাড়াটে লোকজন কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এসময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।

তারা বলছেন, প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তরা গুলি চালালে ৪ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও ৫ জন। তাদের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।