সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ গঠন করা হবে : গভর্নর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৪:০১ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর সরকারের সহ‌যোগিতায় নতুন বোর্ড গঠন করা হবে। শিগগিরই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

আজ বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে আয়োজিত সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনঃগঠন করা হবে জানিয়ে গভর্নর বলেন, এস আলমের স্বার্থ-সংশ্লিষ্ট সব শেয়ার সরকারের দায়িত্বে নেওয়া হবে।

এস আলম যদি সব দায় পরিশোধ করে তবে, তাদের শেয়ার ছেড়ে দেওয়া হবে। না হলে সমন্বয় করা হবে। আর পরবর্তীতে আগের পরিচালকরা দুই শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।