সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ , ২:১২ অপরাহ্ণ

চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত তোলা যাবে বলে নতুন এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে একসাথে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত তোলার অনুমতি দেয়া হয়েছিল।

বাংলাদেশের ব্যাংকিং খাতে অস্থিরতা, তারল্য ও নিরাপত্তা সঙ্কটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ৫ আগস্ট পরবর্তী কয়েক সপ্তাহ ধরেই সর্বোচ্চ অর্থ উত্তোলণের সীমা নির্ধারণ করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে যে নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে। সেজন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। এছাড়া চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদারের পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

মূলত: বিগত আওয়ামী লীগ আমলে ঋণ জালিয়াতি, অর্থ পাচারসহ নানান অনিয়ম ও দুর্নীতির মুখে ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি হয়।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিনের মাথায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার।
নতুন সরকার কাজ শুরু করলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে নগদ টাকা পরিবহনে ব্যাংকগুলো এখনো নিরাপত্তা শঙ্কায় ভুগছে।

এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও প্রতি সপ্তাহেই ধীরে ধীরে সেই সীমা বাড়তে দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।