সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

১৬৬ কোটি টাকা শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪ , ১:৫০ অপরাহ্ণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৬৫ টাকা প্রিমিয়ামসহ যার দাম হবে ৭৫ টাকা। এক্ষেত্রে মোট শেয়ারের আর্থিক মূল্য হবে ১৬৬ কোটি টাকা।

গতকাল ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২০তম কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া হয়।

জানা যায়, কোম্পানিটি শেয়ারমানি অর্থের বিপরীতে ইস্যুকৃত শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করবে। শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্টে ব্যয় করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।