সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ , ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।