সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৫ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৯৮টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.৪৯ শতাংশ।
আর ২০ টাকা ৬০ পয়সা বা ৮.৬৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফাইন ফুডস ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।