সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৭০টির দর কমেছে। সর্বোচ্চ দর কমেছে কেয়া কসমেটিকসের।
এদিন কেয়া কসমেটিকসের দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কেয়া কসমেটিকস।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্সুরেন্স শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭.০৪ শতাংশ।
আর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।