সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

প্রথম ফুটবলার হিসেবে ৭০০তম জয় ক্রিশ্চিয়ানো রোনালদোর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫ , ২:৪০ অপরাহ্ণ

সৌদি প্রো লিগে আরও একটি ম্যাচ হয়তো শিরোপাহীন থাকতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কারণ মৌসুমের শুরুতেই কয়েকটি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিলো আল হিলাল এবং আল ইত্তিহাদ থেকে। এখন একের পর এক ম্যাচ জিতে এই দুই ক্লাবের পেছন পেছন ছুটছে আল নাসর।

বৃহস্পতিবার রাতে প্রো লিগে আল রায়েদের মাঠে গিয়ে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে নাসর। এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইলো নাসর।

আল নাসরের জয়ে অবদান ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। ৩৫ মিনিটে রোনালদোর গোলেই প্রথম এগিয়ে যায় আল নাসর। এরপর ৪৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নওয়াফ বোউসাল। ৭৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন আমির সাইয়ুদ।

এ নিয়ে ক্যারিয়ারে ৯২১তম গোল করলেন পর্তুগিজ এই তারকা। আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে করলেন ৮৫তম গোল।

আল নাসরের এই জয়ে বিরল এক রেকর্ড গড়লেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় পেলেন সিআর সেভেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন আল নাসরের এই পর্তুগিজ তারকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।