অন্যান্য
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর –আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সেখানে হতাহতের কোনো তথ্য দেওয়া না হলেও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ।
তিনি বলেন, আমি যতটুকু জেনেছি, সেখানে বিমান বাহিনীর গুলিতে একজন মারা গেছে, আরো একজন আহত হয়েছে। অ্যাম্বুলেন্সে করে ওরাই তাদের নিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।