সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

মুনাফা বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫ , ৪:৫৬ অপরাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের চলতি অর্থবছরের (২০২৪-২৫) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে চার দশমিক ৪৯ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির বেসিক শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৪৫ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১১ পয়সা বা চার দশমিক ৪৯ শতাংশ।

চলতি অর্থবছরের তিন প্রান্তিক (জুলাই-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির বেসিক শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ টাকা ২০ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে সাত টাকা ৮৩ পয়সা।

আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৪ টাকা ছয় পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।