অন্যান্য
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান কার্যালয়সহ সারা দেশের ৩৬ জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম বলেন, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করার অভিযোগ রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগ এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।