সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ১০, ২০২৫ , ১০:৩২ পূর্বাহ্ণ

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ব্রাক ব্যাংকের প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৯০ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২৬ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক, বিএসসি, লাভেলো, কেডিএস এক্সেসরিজ, উত্তরা ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।