পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দেশে স্টারলিংকের যাত্রা শুরু

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২০, ২০২৫ , ৯:৩০ পূর্বাহ্ণ

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্যটি জানানো হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ‘স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে।’ সোমবার বিকেলে তারা ফোন কলে বিষয়টি তাকে জানিয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট।’ মাসিক খরচ একটি ৬ হাজার টাকা এবং অপরটি ৪ হাজার ২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যবহারকারী ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।’ এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে প্রধান উপদেষ্টার প্রত্যাশা বাস্তবায়িত হলো।

তিনি আরও বলেন, ‘খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে।’ পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।