সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৪, ২০২৫ , ১১:০৫ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠান।

এর আগে ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

ফেসবুকে এক পোস্টে সারজিস আলম লিখেছিলেন , মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।