পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

২৪ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ৪০২ কোটি টাকা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ২৫, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৭ হাজার ৪০২ কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসের প্রথম ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে মে মাসের প্রথম ২৪ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৭ কোটি সাত লাখ ৮০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৯ কোটি ৭৮ লাখ ডলার।

এরপরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।