অন্যান্য
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগনেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১ জুন) রাতে রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার ১২নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।
জানা গেছে, গত ৪ আগস্ট আরমান ও তার অনুসারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এছাড়া পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে তিনি নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আরমান সদর থানায় শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।