পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৪, ২০২৫ , ১২:০১ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দিনসহ ঈদের আগের সাত দিন ও পরের পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

বুধবার (৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ঈদে যেন যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে সড়কপথে চলাচল করতে পারেন, এজন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই দিনগুলোতে সিএনজি অথবা ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই সিদ্ধান্তের ফলে রাস্তায় তেলের প্রয়োজন হলে যানবাহনগুলোকে কোনো ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি ঘরমুখী মানুষের দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।

এ সম্পর্কিত অফিস আদেশে দেশের সব ফিলিং স্টেশনকে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।