সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২২, ২০২৫ , ১২:৪০ অপরাহ্ণ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে শনিবার যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একে ‘উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি’হিসেবেও অভিহিত করেন।

এই ঘটনা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ও অবিলম্বে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে গুতেরেস আরও বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এটি ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে ভয়ানক উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই ঘটনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তবে কোনো সামরিক সমাধান নেই। সমাধানের একমাত্র পথ কূটনীতি, একমাত্র আশা হল শান্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।