অন্যান্য
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বর্তমান কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর থানায় মামলা করেছে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি এবং ১৯ জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।
শেরেবাংলা নগর থানায় আজ রোববার (২২ জুন) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর (২২/০৬/২০২৫/১১)।
এনটিভি অনলাইনকে আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।