সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

হাসিনা-কামালের জন্য আইনজীবী নিয়োগ দেবে ট্রাইবুন্যাল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৪, ২০২৫ , ১২:৩৮ অপরাহ্ণ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই।

পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আত্মসমর্পণ না কয়ায় তাদের জন্য আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন ২৪ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।